বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পুঠিয়ায় বালুর পরিবর্তে মাটি দিয়ে সড়ক নির্মাণ!

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ার সড়ক প্রসস্তকরণ কাজে বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট (কমপেকশন) কাজ করার অভিযোগ উঠেছে। এই কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
পুঠিয়া উপজেলা প্রকৌশলী অফিস থেকে জানাযায়, ইতিমধ্যেই পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া থেকে সাধনপুর পর্যন্ত সড়ক প্রসস্তকরণ কাজ শুরু হয়েছে। ৮ কিলোমিটার সড়কের এলজিইডির কাজ ৬ কোটি ৫৫ লক্ষ টাকার টেন্ডার প্রাপ্ত হয়ে রাজশাহী মহানগরীর ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্স কাজ শুরু করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তার এক পার্শ্বে প্রসস্তকরণের জন্য খনন করে। আর সেখানে সিডিউল অনুযায়ী ভরাট হিসেবে বালু দিয়ে কাজ করার নির্দেশনা রয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে ঠিকাদারে লোকজন উপজেলার পচামাড়িয়া বাজার থেকে সাধানপুরের দিকে রাস্তার প্রসস্তকরণ ভরাট কাজে বালু দেওয়ার পরিবর্তে মাটি দিয়ে ভরাট করেছেন। এটা আমরা কোন ক্রমেই আশা করিনা। তারা আরও বলেন, সরাসরি চুরি না করে ভিন্ন কায়দায় চুরি করেছেন ঠিকাদার। আমরা চাই সরকারী নিয়ম মোতাবেক কাজ করা হোক। আর বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবী করেন।
এ ব্যাপারে শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, বৃহস্পতিবার রাতে রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করছেন তারা। তবে বিষয়টি উপজেলা প্রকৌশলী দপ্তরের দেখা উচিত।
ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের লেবার সরদার জহুরুল হক জানান, গত রাতে ভালো মাটি ফেলা হয়েছে। আর ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার আপেল আহম্মেদ জানান, ভরাট হিসেবে মাটি দেওয়া হয়েছে। পরে মূল ঠিকাদার ওয়াসিমুল হক জানান, অভিযোগটি সঠিক নয়। সেখানে নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, বিষয়টি আমরা শুনেছি। বালির পরিবর্তে মাটি দিয়ে কাজ করছে তারা। দ্রুত সেখানে উপস্থিত হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে এবং কার্যাদেশ অনুযায়ী মাটি সরিয়ে বালি দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com