বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

বগুড়ার শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা

Reading Time: < 1 minute

অশোক সরকার,বগুড়া :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে নীরব হাসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।সে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামের মোস্তার ছেলে। এবং শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। নিহত নিরব হাসান পবিবারের একমাত্র ও তার দু’জন বোন আছে।শনিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে তাদের বাড়ীর ২য় তলায় তার শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এ আত্মহত্যা করে।নীরবের মা নারজু বেগম বলেন, আমি আমার বাবার বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে ১টার দিকে বাড়িতে আসি। বাড়িতে কেউ না থাকায় নীরব গলাফ ফাঁস দেয়। আমি বাবার বাড়ি থেকে এসে দেখি নিরব সিলিং ফ্যানের সাথে ঝুলছে। তাকে ঝুলতে দেখে চিৎকার করি আমার চিৎকার শুনে আমার স্বামী ও গ্রামবাসী বাহির থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে। কিন্তু তখন আর সে বেচে নেই।আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বলেন, প্রাথমিকভাবে নিরবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটি পুলিশি হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com