বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

বগুড়া ধুনট নৌকার প্রার্থীর উপর স্বেচ্ছাসেবকলীগের হামলা অবশেষে বহিষ্কার

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া ধুনট, ১৪ নভেম্বর সন্ধ্যায় নৌকার প্রার্থী জেমস মল্লিকের উপর হামলা ও বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়। আসন্ন ধুনট উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে, মথুরাপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হাসান আহম্মেদ জেমস মল্লিকের উপর হামলা, ফেসবুকে তাকে নিয়ে বাজে মন্তব্য করা ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফির আনারস প্রতিকের পক্ষে কাজ করার অপরাধে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ১৫ নভেম্বর মোঃ গোলাম মর্তুজা কে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ বি এস সবুজ ও সাধারন সম্পাদক সেলিম রেজা রিমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেমস মল্লিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে উনি জানান, ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com