বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

বগুড়া শেরপুরে মৎস্যজীবিকে অপহরণের অভিযোগ

Reading Time: < 1 minute

রাকিব মাহমুদ ডাবলু বগুড়া:
বগুড়া শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় মাছের বাজার থেকে নব রঞ্জন হালদার(৫০)নামের এক মৎস্যজীবিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা মাছের বাজারে এই ঘটনা ঘটে বলে তার ছোট ভাই শিবেন হালদার অভিযোগ করেন। শেরপুর থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর মৎস্যজীবি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী শিবেনের বড় ভাই নব রঞ্জনকে একই এলাকার কতিপয় ব্যক্তি শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে অপহরণ করে নিয়ে যান। এঘটনায় ঝাঁজর গ্রামের মৃত রঘুনাথ হালদারের ছেলে শিবেন হালদার শনিবার রাতেই থানায় অপহরণকারী হিসাবে রঘু হালদার,স্বপন হালদার,কমল হালদার ও পরিমল হালদারের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান,অপহরনের একটি অভিযোগ দেয়া হয়েছিল। তবে রবিবার নির্বাচন স্থগিত হওয়ায় বর্তমানে কোন সমস্যা নেই বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com