বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

বদলগাছীর আধাইপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ছেলে আটক

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ :
নওগাঁ জেলার বদলগাছীতে ধান ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা গেছে, আজ ৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবার নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের রাস্তা থেকে ২০০মি দূরে নদীর তীরের পাশে ধানক্ষেত থেকে একই গ্রামের ছবি খাতুন( ৪০) নামের এক গৃহবধূর লাশ পাওয়া যায়।
এলাকাবাসীরা জানায়, আজ দুপুর সাড়ে তিন টায় দেওলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী জমির ধান ক্ষেত দেখতে গেলে ধান ক্ষেতে ছবির লাশ দেখতে পান। সাথে সাথে তিনি গ্রামবাসীকে বিষয়টি জানান। তাৎক্ষণিক এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মৃত ছবি স্বামী বাবলু জানান, আমার স্ত্রীর নিকট ৫৬ হাজার টাকা ছিলো। টাকার জন‍্যেই তাকে হত‍্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। স্হানীয় সূত্রে জানা যায়, বাবলুর ছেলে সবুজ নেশা করতো প্রতিনিয়ত টাকার জন‍্য মা বাবার সাথে এ নিয়ে ঝগড়া ও মারামারি হতো। টাকার জন‍্যই ছবি(৫০)কে হত‍্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব‍্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, এটা পরিকল্পিত হত‍্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টাকার জন‍্যই এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে সত‍্যতা জানা যাবে।
সন্দেহভাজন ছবির ছেলে সবুজকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com