বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

বিষাক্ত সাপের অতঙ্কে রাজশাহীর পদ্মা পাড়ের মানুষ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। পানিতে ডুবে গেছে পদ্মার পাড়ে বাসিন্দাদের ঘর-বাড়ি। ইতিমধ্যে গ্রাম ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন বানভাসি লোকজন। এরই মধ্যে উজান থেকে পানির তোড়ে ভেসে আসছে শুরু করেছে রাসেল ভাইপার সহ বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পদ্মা পাড়ের বাসিন্দারা।
তারা বলছেন, উজান থেকে ভেসে আসা পানির তোড়ে এই সব বিষাক্ত সাপ ভেসে আসছে। আশ্রয় নিচ্ছে পদ্মা পাড়ে ঝোপ জঙ্গলে। ঢুকছে বাড়ি ঘরে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রয়োজনীয় কাজ সারতে নদীতে যেতে ভয় পাচ্ছেন তারা।
স্থানীয় মোজাম্মেল হক রনি ও টনি জানান, রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকা থেকে জাহাটঘাট পর্যন্ত দেখা মিলছে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ। প্রায় সারা দিনই নদীতে ভাসতে দেখা যাচ্ছে অসখ্য সাপ। এইসাপ গুলি এখন পদ্মা পাড় বাঁধা বøকের ফাঁক ফোকরে ঢুকে আশ্রয় নিচ্ছে। আবার পদ্মা পাড়ের বাড়ি-ঘর ও ঝোপ জঙ্গলে আশ্রয় নিচ্ছে। প্রতিদিনই ২টা ৩টা করে সাপ পিটিয়ে মারছে স্থানীয়রা।
তারা আরও বলেন, এইসব সাপের অধিকাংশই রাসেল ভাইপার।
সাপের আকৃতি দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষক প্রফেসর ড. মো. আনসারী বলেন, এগুলো বিষাক্ত প্রজাতির সাপ। এইসকল প্রজাতির সাপ সাধারনত চরের বালুতে বসবাস করে থাকে। এখন চর ডুবে গেছে। তাই বন্যার পানিতে ভেসে নদীর তীরবর্তী পাড়ে আশ্রয় নিচ্ছে সাপ।
তিনি আরও বলেন, সাবধানে থাকতে হবে নদী পাড়ের বাসিন্দাদের। সেই সাথে প্রচারনার মাধ্যমে মানুষকে সতর্ক করতে হবে। সর্প দমন রোধে সংকারী সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com