সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝুঁকির্পূণ সেতু, দুর্ঘটনার আশংকা

Reading Time: < 1 minute

শেখ মো: ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের জাফর খালের উপর অবস্থিত জনগুরুত্বপূর্ণ সেতুর উপর বড় ধরণের গর্তের সৃষ্টি হয়েছে। সেই সাথে সেতুর পার্শ্ববর্তী রেলিং ও ভেঙ্গে গেছে। সেতুর গর্তের উপর নেট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতুটির উপর দিয়ে চলাচল করছেন এলাকার শত শত মানুষ। সেতুর এক পার্শ্বে অবস্থিত সৈয়দটুলা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে যাতায়াতের প্রয়োজনে বাধ্য হয়েই অপর পার্শ্বের জনগণকে সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকার কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ জীবনের ঝুঁকি নিয়েই এই সেতুর দিয়ে যাতায়াত করছেন। যে কোনো মূহূর্তে বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আলী বলেন, আমাদের এলাকার জনগণের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই সেতুটি। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় সেতুটি ভেঙ্গে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। সেতুটি দ্রুত সংস্কার করে জনগণের আশা-আকাংখা পূরণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com