শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

ব্রিটেনে করোনার নতুন ধরন ১৬জন আক্রান্ত ২৬ দেশে সংক্রমন

Reading Time: < 1 minute

ডেক্স সংবাদ:
ব্রিটেনে করোনাভাইরাসের আরও একটি রূপের হদিশ মিলল।বিজ্ঞানের পরিভাষায় যার নাম বি১.৬২১। করোনাভাইরাসের ডেল্টা রূপ (ভ্যারিয়্যান্ট) ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে সংক্রমণ ছড়াচ্ছে। ব্রিটেনে এখনও পর্যন্ত এই রূপের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। যদিও সে দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি কোভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এই সংক্রমণ ছ়ড়িয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ব্রিটেনের জনস্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই রূপের কারণে রোগীরা বেশি অসুস্থ হচ্ছেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে আসছে, এরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি। ব্রিটেন ছাড়াও আমেরিকা, পর্তুগাল, জাপান, সুইৎজারল্যান্ডে এই রূপের হদিশ পাওয়া গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি১.৬২১ রূপটির খোঁজ প্রথম কলম্বিয়ায় পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে। তার পর থেকে এখনও পর্যন্ত তা বিশ্বের ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com