রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু

মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আলম হোসেন (৪০), সে নগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার হাসান শেখের ছেলে ও নাসির হোসেন (৫৪) সে একই থানার ধরমপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, আলম হোসেন তার বাড়িতে মাদক মওজুদ রেখে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,১৭০ টাকা-সহ তাকে দুইজনকে গ্রেফতার করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম খলিল ও সঙ্গীয় ফোর্স।  জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিলে। এর আগে তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com