শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী বাজার চৌরাস্তা মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান ষটিবাড়ী এলাকার মৃত আয়েন উদ্দিন তার ছোট ছেলে মজিবর রহমানকে কিছু জমি লিখে দেয়ার কারনে বড় ভাই মো. আজমত আলীর সাথে বিরোধ চলে আসছিল সেই বিরোধের জের ধরে ৬ এপ্রিল রাতে আজমত তার ছোট ভাই মজিবরকে বাড়ীতে ডেকে নিয়ে ঘরের ভিতর আটটিয়ে হাত পাঁ বেঁধে মুখে গামছা দিয়ে রাতভর মারপিট করে এতে মজিবর রহমান এর সারা শরীর জখম হয় এবং একটি পা ভেঁঙ্গে যায় । পরের দিন সকালে মজিবরের ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্হলে গিয়ে জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর চিকিৎসার জন্য তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করলে তার অবস্হা অবনতির কারনে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা শেষে মজিবর রহমান বাড়ীতে এলে তার অবস্থার কথা শুনে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বিবাদী আজমত আলী গংদের বিচারের দাবীতে মানববন্ধন বন্ধন করেন। মানব বন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাল মিয়া, সামছুর রহমান স্বপন, জলিল মাহমুদ, আহতের স্ত্রী মামলার বাদী রুপালি বেগম, শফিকুল ইসলাম, হান্নান মিয়া, মনির হোসেন, আহত মজিবর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, পারিবারিক এই বিরোধ দ্রুত মীমাংসা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত লোক অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com