শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

মধুপুরে সাংবাদিক বাবুল রানাকে মারপিট থানায় অভিযোগ

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ,মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরের জলছত্র এলাকায় সাংবাদিক বাবুল রানাকে মারপিট করে আহত করার ঘটনায় মধুপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।জানা যায়, মঙ্গলবার( ৯ আগষ্ট) দুপুরে ডাক্তার দেখিয়ে সাংবাদিক বাবুল রানা ময়মনসিংহ থেকে ফেরার পথে জলছত্র ময়মনসিংহ রোড বন্ধ করে আনারস বিক্রি করতে আনা একটি অটো ভ্যান তার প্রাইভেট কারে লাগিয়ে দেয়।
এঘটনার প্রতিবাদ করতে গেলে কয়েকজন লোক তাকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মারতে থাকে পরবর্তীতে তার গাড়ির ড্রাইভার তাকে উদ্ধার করতে গেলে তাকেও কিল-ঘুষি মারতে থাকে। পরে অরণখোলা পুলিশ ফাড়িতে খবর দিলে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পুলিশ এলে তারা পালিয়ে যায়।
জলছত্র আনারসের নিদিষ্ট বাজার থাকা সত্ত্বেও তারা টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে ভ্যান দিয়ে জরুরি রোগী সহ জনসাধারণের চলাচল বিঘ্নিত করছে। প্রতিবাদ করায় অনেক পথচারীকে প্রায় প্রতিদিনই তারা মারধর করছে বলেও জানা যায়। সাংবাদিক বাবুল রানা প্রেসক্লাব মধুপুরের সাধারন সম্পাদক।
এঘটনায় প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ সহ সকল সাংবাদিকগন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সহিত জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। সন্ধায় মধুপুর থানার ওসি মাজহারুল আমিন এর সহিত সাক্ষাত করলে সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেয়েছি এ ঘটনার সহিত জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com