রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মামলা হওয়ার ৩ঘন্টার মধ্যে চোরাইকৃত মালামাল উদ্ধার আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুরে থানায় মামলা হওয়ার ৩ ঘন্টার মধ্যেই মূল আসামী সহ চোরাই মালা মাল উদ্ধার করেছেন মধুপুর থানা পুলিশ। ১৫ মে দিবাগত রাত্রী মধুপুর পৌরসভাস্থ উত্তরা আবাসিক এলাকার আব্দুল হালিম সরকারের ৪তলা বাসার তিনটি ইউনিটে চুরি হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল এর দিক নির্দেশনায় এসআই (নিঃ)/ জুবাইদুল হক, এএসআইঃ(নিঃ)/মোস্তাইন বিল্লাহ সহ মধুপুর থানার চৌকশ পুলিশ টিমের সহায়তায় মামলা হওয়ার ৩ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেফতার সহ চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করে। আটক আসামীকে আদালতে প্রেরণ করা হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল এর পরিকল্পনায় মধুপুর উপজেলায় হত্যা, অপহরণ, ডাকাতি, চুরি সহ যেকোনো অপরাধী নির্মূলে তার এবং তার পুলিশ অফিসাদের সাফল্য জন সাধারণের কাছে আলোচিত হয়ে উঠেছে। তাদের এই পরিশ্রমে মধুপুর উপজেলাবাসী স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। যেকোন অভিযোগ সাধারণ মানুষ থানায় দিলেই অভিযোগ পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে নিজে অথবা তার অফিসারদের ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য দ্রুত পাঠাচ্ছেন। মধুপুরের সর্বস্তরের জনগণের কাছে পুলিশ আস্থাশীল হিসেবে পরিচিতি লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com