বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

ময়মনসিংহে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ :
আজ (১৯ এপ্রিল)মঙ্গলবার ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “স্মার্টফোনে আসক্তি পড়াশোনায় ক্ষতি” প্রতিপাদ্যে সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, শিক্ষার্থীদের স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রাখতে হলে বিভিন্ন ধরনের এ রকম আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এতে সকলকেই এগিয়ে আসতে হবে এবং এ রকম আয়োজন বেশি বেশি করতে হবে, তবেই শিক্ষার্থীদের স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে।
এতে ৩০টি ষ্টলে ২৯টি প্রজেক্ট উপস্থাপিত হয়। বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপে ১ম স্থান অধিকার করে মাহবুবা ফিহা, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। ২য় স্থান অধিকার করে নাইম হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর এবং ৩য় স্থান অধিকার করে মৌমিতা দত্ত টুকটুকি, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।
বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপে ১ম স্থান অধিকার করে মুহাম্মদ রিয়াদ হাসান, জামালপুর জিলা স্কুল, জামালপুর। ২য় স্থান অধিকার করে ২য় স্থান অধিকার করে মো. আফতাব আহমেদ জয়, জামালপুর জিলা স্কুল, জামালপুর এবং ৩য় স্থান অধিকার করে তাসনিম তুরিন, বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ। এছাড়াও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপ, জুনিয়র গ্রুপ ও বিশেষ গ্রুপ বিভিন্ন ধরনের প্রজেক্ট উপস্থাপন করে। বিকাল ৪ টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ্ আবিদ হোসেন, জেলা প্রাশাসক মোহাম্মদ এনামুল হক, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com