শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীতে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে রামেকে বিভিন্ন করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ঘন্টায় মধ্যে মৃত হয়েছিলো ১২ জনের। একদিনে ৬ জনের মৃত্যু বেড়ে ১৮ জনে দাঁড়ালো।
গতকাল রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর দশজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার দুইজন, পাবনার একজন ছিলেন।
এর মধ্যে করোনা পজেটিভ মৃত্যু হয়েছে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, কুষ্টিয়ার একজন ও নওগাঁর একজন। আর উপসর্গে মৃত্যু হয়েছে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের,একজন নাটোরের তিনজন ও পাবনার একজন। এছাড়া করোনো নেগেটিভ হয়েছে মৃত্যু হয়েছে রাজশাহীর দুইজন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২১২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৫ জন।
রাজশাহীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৬১শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮০ নমুনায় ১৭জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২১ দশমিক ২৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com