বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর চারঘাটে ১কোটি টাকা মূল্যের হেরোইনসহ মোঃ মনিরুল ইসলাম জনি (৩২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫, এর সদস্যরা। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় চারঘাট থানাধীন নন্দনগাছী বটতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ১কেজি হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ মনিরুল ইসলাম জনি চারঘাট থানাধিন নতুনপাড়া গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে। গতকাল রোববার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চারঘাট থানাধীন নন্দনগাছী বটতলা মোড়ে ১জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী জনি পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। সেখানে লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে সে প্রকাশ্য বলে, তাহার হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে ১কেজি হেরোইন আছে। যাহার মূল্য এক কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি জানায় , দির্ঘদিন যাবত হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার চারঘাট থানাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে। এয়াড়াও আটককৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চারঘাটে অবস্থান করছিলো। এ ব্যপারে গ্রেফতার জনির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com