বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

রাজশাহীতে গৃহবধূর মুখে বিষঢেলে হত্যা চেষ্টার অভিযোগ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বাবার বাড়িতে যা। ধান বিক্রি করে টাকা এনে দে। এমন দাবি পূরুণ করতে না পারায় গৃহধূরকে শারীরিক নির্যাতন এবং মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৯টায় নাটোর জেলার নাটোর সদর থানার ভাবনা গ্রামে। গৃহবধূ ফায়মা (৩০) ওই গ্রামের মহরমের স্ত্রী। তার স্বামী একজন কৃষক।
গৃহবধূ জানায়, তার পিতা পেশায় একজন রাজমিস্ত্রি। বয়স বেড়ে গেছে। তাই নিয়মিত কাজ করতে পারেনা। অভাবের সংসার তার পিতার।
৫/৬ বছর আগে তার মহরমের সাথে বিবাহ্ হয়। দাম্পত্য জিবনে তাদের একটি পূত্র (৩) সন্তান রয়েছে। বিয়ের এক বছর পার হতেই তার শ্বশুর- শাশুড়ি যৌতুকের দাবিতে প্রায় শারীরিক ও মানুষিক নির্যাতন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে তার স্বামী মহরম, শ্বশুর সেলিম ও শ্বাশুড়ি সাজিয়া গৃহবধূকে বলে বাপের বাড়ি যা। ধান বিক্রি করে টাকা নিয়ে আয়। তাদের কথায় গৃহবধূ রাজি না হলে তারা তাকে মারধর করে। গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে তারা তার মুখে জোর করে বিষ ঢেলে হত্যা চেষ্টা করে। এতে গৃহবধূ অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে গৃহবধূর চাচাত ভাই ও তার স্ত্রী তাকে উদ্ধার করে নাটোর সদর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেন। নাটোর থেকে দুপুর সাড়ে ১২টায় রামেক হাসপাতালে নিয়ে গৃহবধূকে ভর্তি করা হয়। বর্তমানে গৃহবধূ রামেকের ৩৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গৃহবধূর মামাতো ভাই কাইয়ম জানান, গরিব তাই এতোদিন নির্যাতন সহ্য করেছি। কিন্তু আর না। চিকিৎসা শেষে বাড়ি ফিরে সংশ্লিষ্ট থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com