সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীতে জোড়া খুনের ঘটনায় ১২ আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সম্প্রতি জোড়া খুনের ঘটনায় ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো- নিলয়, শাওন, নকীম, বিদ্যুৎ, স্বপ্নীল, মোহাম্মদ আলী, রাতুল, মিঠু, জামাল, রফিক, মামুন ও স¤্রাট।
পুলিশ জানায়, গত ৩০ জুন দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই জন খুন হন। পরবর্তীতে এ ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষের তরফ থেকেই রাজপাড়া থানায় দুইটি হত্যা মামলা রুজু হয়। পরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশে মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে রাজপাড়া থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেনের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোতালেব হোসেন ও তার টিম ঘটনাস্থলের সংগৃহীত ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার পর থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে দুইটি মামলার মোট ১২ জন আসামিকে গ্রেফতার করল পুলিশ। আর অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com