শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহীতে টাপএ্যানটাডল ট্যাবলেট ও ফেনসিডিল-সহ ২জন মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে পৃথক দুই অভিযানে টাপএ্যানটাডল ট্যাবলেট ও ফেনসিডিল-সহ ২জন মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব -৫।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহীর বানেশ্বর ও চারঘাট থানার শ্রীখন্ডি গ্রাম থেকে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ ফিরোজ আহম্মেদ রুপনকে (৩৫)। ১৯৮ পিচ টাপএ্যানটাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
চারঘাট থানার গোবিন্দপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ আশিক আহমেদকে (২৫)। ২৯ বোলত ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে উপজেলার পুঠিয়া থানা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com