বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহীতে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৩৫) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন নওগাঁর সাপাহার উপজেলার মোজাফফরের ছেলে। তিনি দুই সন্তানের জনক, পরিবার নিয়ে রাজশাহী নগরীর শিরোইল শান্তিবাগ এলাকায় বসবাস করতেন। নগরীর সাগরপাড়া এলাকায় সাথী ফার্মেসি নামের তার একটি ওষুধের দোকান রয়েছে।
এদিকে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী আনারুল ইসলাম (৩৮)। তিনি বাগমারা উপজেলার শাকিম উদ্দিনের ছেলে। আহত অবস্থায় তাকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুইজন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী আহত আনারুল ইসলামকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com