শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে পালিত

Reading Time: < 1 minute

মাসুুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে শোভাযাত্রা, পথসভাসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে মহান মে দিবসের কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে প্রথমে মহানগীর আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে শ্রমিকলীগ। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এছাড়া রাজশাহী মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান ও সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে মে দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে এবং রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া মহানগর রিকশা-ভ্যান শ্রমিক লীগ, মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকলীগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদসহ (সিবিএ) অন্যান্য শ্রমিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
মে দিবস উপলক্ষে রাজশাহীর স্থানীয় সংবাদপত্র, অফিস-আদালত ছুটি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com