বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীতে পৌনে ৩ কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে পৌনে ৩কোটি টাকার হেরোইনসহ মোছাঃ মরজিনা খাতুন (২৫) মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবঞ্জ সদর থানাধীন কোদালহাটি মধ্যচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোছাঃ মরজিনা খাতুন চাঁপাইনবাবঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কোদালকাটি মধ্যচর গ্রমের মোঃ আঃ সামাদের স্ত্রী। শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, এর রাজশাহীর একটি অভিযানিক দল জানতে পারে , চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন কোদালকাটি মধ্যচর গ্রামে আঃ সামাদের বসত বাড়িতে হেরোইনের একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়ীর চতুরদিক ঘেরাও করে র‌্যাব সদস্যরা। ওই সময় পালানোর চেষ্টাকালে নারী র‌্যাব সদস্যের সহায়তায় ১জন নারী মাদক কারবারিকে হাতে নাতে আটক করা হয়। আটক নারীর দেয়া তথ্য অনুযায়ী মোছাঃ মরজিনা খাতুনের বসত বাড়ির গোয়াল ঘরের ভিতর ৩ ফুট মাটির নিচে বিশেষ কায়দায় পোতা অবস্থায় পৌনে তিন কোটি হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com