বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ ২জন মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী জেলার তানোর হতে ২০৫০ লিটার চোলাই মদসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।শুক্রবার (১৮ আগস্ট) ভোর পোনে ৫টায় তানোর থানাধীন মালশিয়া নামক এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা আদিবাসীপাড়া গ্রামের মৃত ভুট্টি মাড্ডীর ছেলে দিলীপ মাড্ডী (২২) ও একই গ্রামের মৃত মঙ্গল কিস্কুর ছেলে পরেশ কিস্কু (৫৫)।র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা আদিবাসীপাড়া গ্রামে মাদক কারবারী দিলীপ মাড্ডীর বসতবাড়িতে চোলাই মদ বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর পোনে ৫টায় দিলীপ মাড্ডীর বসতবাড়ির চতুর দিকে ঘেরাও করে মূল গেট দিয়া ভিতর প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতর হইতে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যাক্তি পালানোর চেষ্টা কালে বাড়ির ভিতরেই তাহাদেরকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। এসময় ২০৫০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরীর সরঞ্জামাদি জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com