শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীতে মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার -২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীতে মহানগরীতে ৫কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার দুপু ১২টায় মহানগরীবোয়ালিয়া থানাধীন রানীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর উপকন্ঠ বেলপুকুর থানার জামিরা মুন্নাপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তাফার ছেলে মোঃ আকাশ আলী (২৩) ও মতিহার থানার মির্জাপুর পূর্বপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ আবু সাদাত মিলন (৩৯)। সোমবার রাতে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, কতিপয় মাদক কারবারী গ্রামীন ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসে যাত্রী বেশে গাঁজাসহ বানেশ্বর হয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মহানগরী বোয়ালিয়া থানাধীন রানীনগর আদর্শ স্কুল মোড়ে চেকপোষ্ট পরিচালনা করে র‌্যাবে। তথ্য অনুযায়ী দুপুর ১২টায় গ্রামীন ট্রাভেলস নামের যাত্রীবাহি বাস আসলে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় বাসটির দরজা-জানালা খুলে ২মাদক কারবারী পালানোর চেষ্টাকালে তাদের বাসের ভিতরেই গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com