রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

News Headline :
জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ সালমান শাহ (২২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (২০ জুলাই) বিকাল সোয়া ৫টায় গোদাগাড়ী থানাধীন সোনাদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মোঃ ইদুল আজহার ছেলে সালমান শাহ। বুধবার (২০ জুলাই) রাতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, বুধবার গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জনৈক মাদক কারবারী ইজিবাইক চালিয়ে উপজেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ী হইতে রাজাবাড়ির দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন সোনাদিঘী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করা হয়।
চেকপোষ্ট পরিচালনাকালে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তথ্য অনুযায়ী ১টি ইজিবাইক আসলে সংকেত দিয়ে তাকে থামানো হয়।দেওয়ামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে এ সময় ইজিবাইকে তল্লাশী চালীয়ে ৬৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি সালমানশাহ্কে গ্রেফতার কারা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com