সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ সালমান শাহ (২২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (২০ জুলাই) বিকাল সোয়া ৫টায় গোদাগাড়ী থানাধীন সোনাদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মোঃ ইদুল আজহার ছেলে সালমান শাহ। বুধবার (২০ জুলাই) রাতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, বুধবার গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জনৈক মাদক কারবারী ইজিবাইক চালিয়ে উপজেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ী হইতে রাজাবাড়ির দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন সোনাদিঘী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করা হয়।
চেকপোষ্ট পরিচালনাকালে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তথ্য অনুযায়ী ১টি ইজিবাইক আসলে সংকেত দিয়ে তাকে থামানো হয়।দেওয়ামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে এ সময় ইজিবাইকে তল্লাশী চালীয়ে ৬৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি সালমানশাহ্কে গ্রেফতার কারা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com