সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইনসহ মোঃ শাহীন আলম বেলাল (৩১) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (১৭ জুন) বিকেল সোয়া ৬টায় উপজেলার গোদাগাড়ী থানাধীন আদারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ শাহীন আলম বেলাল গোদাগাড়ী থানার কুড়োলবাড়িয়া গ্রামের মোঃ হাসিবুল ইসলামের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, উপজেলার গোদাগাড়ী থানাধীন আদারপাড়া গ্রামে এক মাদক কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি শাহীন আলম বেলালকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানা র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com