শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজশাহীর চারঘাটে জমিজমার বিরোধে সংঘর্ষ, দুই ভাইয়ের মৃত্যু 

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধ নিয়ে সংঘর্ষে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের আরও অন্তত ছয়জন। নিহত দুজন হলেন, দেদার হোসেনের ছেলে আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও জেকের হোসেনের ছেলে আকরাম হোসেন (৬০)। আজিজুর ও আকরাম সম্পর্কে চাচাতো ভাই। পুলিশের চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরধরে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুইপক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুইপক্ষের অন্তত আটজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।প্রণব কুমার বলেন, সংঘর্ষে মারা যাওয়া দু’জনের লাশ হাসপাতালে আছে। আহতরাও চিকিৎসা নিচ্ছেন। পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com