বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহীর দুর্গাপুরে অভাবের তাড়নায় এক দম্পতি আত্মহত্যা !

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
অভাবের তাড়নায় রাজশাহীর দুর্গাপুরে বন্ধ থাকা ঘর থেকে এক দম্পত্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সুলতান আলী (৪৫) ও তার স্ত্রী ইছনেহার বেগম (৩৮)। সুলতান পেশায় ফেরিওয়ালা ছিলেন। তার স্ত্রী ছিলেন গৃহিণী। তাদের ১৭ বছর বয়সী একটি ছেলে ও ১০ বছর বয়সী একটি মেয়ে আছে।
ঝালুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোসাব্বির মন্ডল জানান, মাঝেমধ্যেই পরিবার নিয়ে গ্রামের বাইরে চলে যেতেন সুলতান। কিন্তু বছরখানেক আগে তিনি গ্রামে এসে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। বুধবার দুপুরের দিকে ছেলে-মেয়েরা বাড়ির বাইরে ছিল। ওই সময় সুলতান আলী ও তার স্ত্রী ইছনেহার বেগম বাড়িতে ছিলেন। বেলা ৩টার দিকে স্বজনরা শোবার ঘরে সুলতানের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় তার স্ত্রী ইছনেহারের লাশ পান। গ্রাম পুলিশের মাধ্যমে তিনি খবর পেয়ে পরে ইউপি চেয়ারম্যানকে জানান। এ বিষয়ে চেয়ারম্যান আকতার আলী জানান, খবর পেয়েই তিনি থানার ওসিকে ফোন করে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থালে যান। স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন অভাবের তাড়নায় এই দম্পতি আত্মহত্যা করে থাকতে পারে বলে।
জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সুলতান আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রীর লাশ ছিল বিছানায়। ধারণা করা হচ্ছে, একজন বিষপানে ও অন্যজন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি আরও বলেন, সিআইডির ক্রাইমসিন দল আলামত নেওয়ার পর মরদেহ উদ্ধার করা হবে। এ ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com