মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রাজশাহী জেলা পুলিশের অভিযানে হ্যাকারচক্রের চার সদস্য আটক

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী চার ডিজিটাল প্রতারককে আটক করা হয়েছে দূর্গাপুর থানা পুলিশ। আটকৃতরা হলো: দুর্গাপুর থানার পাচুবাড়ী গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ রুবেল ইসলাম(২৫), একই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে রাজু আহমেদ(২২), লিয়াকত আলীর ছেলে শান্ত ইসলাম বাবু(২৫) ও আবুল কালামের ছেলে সোহাগ আলীকে (২৩)।শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতেখায়ের আলম। তিনি জানান, বিভিন্ন ব্যক্তির ফেসবুক/মেসেঞ্জার হ্যাক করে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা আদায় করতো আটককৃত হ্যাকাররা ।
(৮ সেপ্টেম্বর) ঢাকা শহরের একজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে প্রতারকদের অবস্থান দুর্গাপুর এলাকায় সনাক্ত করা হয়।
এরপর (৯ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সাহায্যে বিকাশ লেনদেনে ব্যবহৃত সিমসহ প্রথমে মোঃ রুবেল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রাজু আহমেদ, শান্ত ইসলাম বাবু(২৫) ও সোহাগ আলীকে (২৩) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা সবাই নিজেদের এই অপকর্মের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মূখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com