বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ মোসাঃ রজিনা বেগম (২৬) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল।
গ্রেফতার মাদক কারবারি মোসাঃ রজিনা বেগম মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদোবুড়ি এলাকার মোঃ আরিফের স্ত্রী। ডিবি ডিসি জানায়, বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধা পৌনে ৬টায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি খদ্দেরের কাছে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যেরে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহপতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com