সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক 

রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্র-সহ দুইজন পাতি গুন্ডা গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্র-সহ দুইজন পাতি গুন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃরা হলো: মহানগরীর শাহ্মখদুম থানার পবা নতুনপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মোঃ সোনারুল (৩৮) ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সাইদুর রহমান (৪২)। শনিবার (৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
তিনি জানান, শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে পবা নতুন পাড়া এলাকার সোনারুলের বাড়িতে কতিপয় ব্যক্তি অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শাহ্মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই মোঃ জাহিদ হাসান ও সঙ্গীয় পুলিশ ফোর্স। এসময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি তলোয়ার, দুইটি রামদা ও দুইটি জিআই পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, সোনারুলের গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। নাম প্রকাশ না করা শর্তে একাধিক স্থানীয়রা বলেন, সোনারুল একজন মাদকাশক্ত ও অত্যাচারী যুবক। এলাকার লোকজনের সাথে খারাপ ব্যবহার, কারনে অকারনে নিরিহ মানুষের উপর অত্যাচার তার নিত্য দিনের ঘটনা। অনেকে আবার বলেন সোনারুল পবা নতুন পাড়া এলাকার পাতি গুন্ডা। সে যে কয়দিন জেলে থাকবে সে কয়দিনই এলাকায় শান্তি ও স্বস্তি নিয়ে মানুষ চলাফেরা করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com