শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহী মহানগরীতে ফেনসিডিল সহ দুই মাদক কারবাররি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ফেনসিডিল সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত সোয়া ১২ টায় রাজপাড়া থানার কেশবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তদের কাছ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃ মাদক কারবাররীরা হলো: মোঃ শাহীন আলী (২৮), সে মহানগরীর দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকার মোঃ নাজমুলের ছেলে ও একই এলাকার মোঃ বোরহান উদ্দিনের ছেলে মোঃ কাউসার হোসেন (২৬)। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় গোপন তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে ৬২ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহীন আলী ও মোঃ কাউসার হোসেন নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে এসআই কাজী জাকারিয়া ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেনসিডিল গুলো অপর মাদক কারবারি মোঃ এরশাদের(৩২) কাছ থেকে সংগ্রহ করেছিলো। পতালক মাদক কারবারিতে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com