বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

News Headline :
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকাব এমডি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

রাবি’র শিক্ষার্থী শাহরিয়ারের জানাজা সম্পন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে নিহত শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের জানাজা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গ থেকে শাহরিয়ারের মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আনা হয়। পরে কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ফাহিম মাহমুদের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের উপস্থিতিতে শাহরিয়ারের মরদেহ তার বড় ভাই গোলাম সাব্বির শাকিলের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ দাফন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে শাহরিয়ারের গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। শাহরিয়ের বড় ভাই গোলাম সরোয়ার শাকিল কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, এই সময়ে একজন বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জানাজায় দাঁড়ানো যে কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। আমাদের সকলের জানা উচিৎ আমরা সবাই রাষ্ট্রের সম্পদ। তার থেকে বড় কথা আমরা পরিবারের সস্পদ। আমি জানি না এই কফিনের ওজন আমার পরিবারের সদস্যরা কেমন করে বহন করবে। নিহত এমজিএম শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
এর আগে বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে শাহরিয়ার গুরুতর আহত হন। পরে শিক্ষার্থীরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে শাহরিয়ারের মৃত্যুর খবর শুনে সহপাঠীরা ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন। শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে রামেক হাসপাতালে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তারা হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বহিষ্কারের দাবি জানিয়েছেন। আন্দোলনে শিক্ষক ছাড়াও হাজারো শিক্ষার্থী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com