বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রৌমারীতে স্বতন্ত্র প্রার্থীর জয়

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২২হাজার ২১৯ ভোট। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট।বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এমদাদুল হক এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় ৪ হাজার ৬২৭ ভোটের ব্যবধানে ঘোড়া প্রতীকে জয়ী হয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৫৭ হাজার ১৫০। এরমধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ১৭৩ এবং নারী ভোটার ৭৭হাজার ৯৭৭ জন। ৬৯টি কেন্দ্রের ৪৭৮টি বুথে ইভিমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটার উপস্থিতি সংখ্যা শতকরা ৪১ভাগ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com