বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

শিবপুরে মহান বিজয় দিবস উদযাপন

Reading Time: < 1 minute

মাহবুব খান , শিবপুরনরসিংদী :
নরসিংদীর শিবপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোঃ হেলাল উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক শামসুল আলম রাখিল,শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দীন মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ। এছাড়া সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা,মুক্তিযোদ্ধা সংসদ,মহিলা আওয়ামী লীগ,আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত ও মডেল থানার ওসি সালাহউদ্দীন মিয়া।ডিসপ্লে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে শিবপুর কলেজগেট মুক্তি স্মারকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের নেতাকর্মিরা পুস্পস্তবক অর্পণ করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com