শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর পশ্চিমাঞ্চলে উন্নয়নের গতি- আবু মাসুমের নেতৃত্বে নতুন দিগন্ত টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার রায় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী নেতানিয়াহুর হুমকি, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার আগামী শনিবার রাজশাহী যাবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালে বেড স্বল্পতার কারনে বারন্দায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের ইরানিরা আনন্দ প্রকাশ আর ইসরায়েলিরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছে

শিবপুর উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
বাংলাদেশ স্কাউটস শিবপুর উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমাবর (৪ মার্চ) দিনব্যাপী উপজেলা স্কাউট কমিটির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস কমিটির সভাপতি শাহ মো: সজীবের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মো: সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ওসি মো: ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিয়াসমিন বেগম, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক শরীফ হোসেন, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর, নরসিংদী জেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, উপজেলা স্কাউটস কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক কমিশনার এ কে এম মাসুদুর রহমান খান, সহকারী শিক্ষক মমতাজ শাহীন ও কামাল হোসেন প্রমুখ। সম্মেলনে নিন্মোক্ত ৩ বছর মেয়াদী কমিটি ঘোষনা করা হয়: পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনও শাহ মো: সজীব, সহ-সভাপতি মো: আলতাফ হোসেন, নূর মো: রুহুল ছগীর, পারভীন আক্তার, সৈয়দা জাহিদা, আবু তালেব ভূঁইয়া, কামরুল হাসান ভূঁইয়া ও আবু হানিফ। কমিশনার নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মাসুদ, কোষাধ্যক্ষ সেতেরা বেগম, সহকারী কমিশনার নির্বাচিত হয়েছেন মো: আসাদুজ্জামান আসাদ, মাজহারুল হক শাহীন, ঝরনা সুলতানা, মো: মোরশেদুজ্জামান, মো: ওহাব রানা, মো: আলমগীর হোসেন ও শিউলী রানী মিত্র। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার আরিফুর রহমান আরিফ, যুগ্ম সম্পাদক মো: ওমর ফারুক মোল্লা, স্কাউটস লিডার হলেন মো: বজলুর রহমান, কাব লিডার হলেন ফারজানা সুলতানা পপি, গ্রুপ সভাপতির প্রতিনিধিগণ হলেন এ কে এম মাসুদুর রহমান খান, বিপ্লব চক্রবর্তী, মো: হাবিবুর রহমান শেখ, মো: রফিকুল ইসলাম ও এমারত হোসেন। সহযোজিত সদস্যগণ হলেন, এ কে এম নাছিম আহমেদ হিরণ, সামসুল আলম ভুইয়া রাখিল, তাপসী রাবেয়া ও মো: মাহফুজুর রহমান টুটুল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com