শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

শেরপুরে সাংবাদিকের বাসায় চামড়া ব্যবসায়ী রাজ্জাকের সন্ত্রাসী বাহিনীর হামলা

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন,বগুড়া:
বগুড়ার শেরপুরে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র বাসভবনে চামড়া ব্যবসায়ী রাজ্জাকের সশস্ত্র বাহিনী অর্তকিতভাবে হামলা করেছে। ঈদের দিন রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় চামড়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রবিবার ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর শহরের শান্তিনগর এলাকায় চামড়া কেনার সময় কিছু চামড়া সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা অফিসের গেটের সামনে স্তূপ করে রাখলে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক তা সরিয়ে নেয়ার জন্য বললে রাজ্জাক চামড়া সরিয়ে নেয়ার পরিবর্তে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বিষয়টি স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে মিমাংসা করে দিলেও কিছুক্ষণের মধ্যেই কতিপয় মুখচেনা সন্ত্রাসী রামদা হাসুয়াসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উঁচিয়ে নানা রকম অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করতে থাকে। এসময় সন্ত্রাসীরা ধাওয়া করলে নাহিদ আল মালেক, হাবিল খন্দকার ওয়াই ও লিটন ভাট আত্বরক্ষার্থে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদকের বাসায় প্রবেশ করে গেট লাগিয়ে দিলে সন্ত্রাসীরা ঐ বাসায় হামলা করে এবং হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাসার প্রধান ফটকে উপর্যপুরি আঘাত করতে থাকে। এসময় পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু বাইরে থেকে বাসায় এলে সন্ত্রাসীদের তান্ডব দেখতে পান এবং হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। এসময় পাড়ার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে নানা রকম হুমকি প্রদর্শন করে স্থান ত্যাগ করে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু’র বাসায় গিয়ে এই ঘটনার আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম কে মৌখিক ভাবে জানালে তিনি ব্যবস্থা গ্ৰহনের আশ্বাস দেন।কিছু সময়ের মধ্যেই এস আই তন্ময় সহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে ঘটনার বর্ণনা শুনেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com