বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের মানববন্ধন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে এসএসসি ২০২২ এর ব্যাচের শিক্ষার্থীরা ।
গতকাল বুধবার বেলা ১১ টায় রাজশাহীর কামারুজ্জামান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে মহানগর এসএসসি ২০২২ এর ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় মহানগর শিক্ষার্থী এর ব্যানারে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষাথীরা জানায়, কোভিড-১৯ এর কারণে বর্তমান দশম শ্রেণীর শিক্ষার্থীরা নবম শ্রেণীতে সারাবছর শিক্ষালাভের জন্য ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাসের দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, এদেশের শিক্ষর্থীদের একমাত্র আস্থা ও ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আমরা এসএসসি-২০২২ এর শিক্ষার্থী, কোভিড-১৯ এর কারণে আমরা নবম শ্রেণীতে উপযুক্ত পড়াশোনা করতে পারিনি। যার ফলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটাই পিছিয়ে পড়েছি। তাই আপনার নিকট দাবি আমরা আমাদের সিলেবাস সংক্ষিপ্ত চাই।
তারা আরও বলেন, আমরা চাই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে আগাম সহজ সরল সংক্ষিপ্ত নির্দেশনা চায়। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ সোহান, তানভির রহমান বিশাল, আহমেদ সাদনান, শামীম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com