বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

সরাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ২ আহত ১

Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত ও অপর একজন আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজাবাড়িয়াকান্দি এলাকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, ঈদের শপিং করে ঢাকা-সিলেট রোড দিয়ে মাধবপুর থেকে তিন বন্ধু নিজ বাড়ি দেওড়াতে দিকে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয় ও অপর একজন আরোহী গুরুতর আহত হয়। নিহতরা হলেন, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শরীফ উদ্দিন (১৭)। এ ঘটনায় দেওড়া গ্রামের সাজিদুর রহমানের পুত্র আনাস (১৭) গুরুতর আহত হয়েছেন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি সুখেন্দু বসু বলেন, লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com