বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

সরাইল যুবকদের উদ্যোগে বৃক্ষরোপণ

Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত রাজাপুরে যুবকদের উদ্যোগে ২০০ বিভিন্ন জাতের গাছ বৃক্ষরোপণ করা হয়েছে। গত ৪-৫দিন যাবৎ সরাইলের রাজাপুর কবরস্থান ও ঈদগাহ মাঠে গ্রামের আতাউর,মাজহারুল,সজিব,শফিকুল ও মহসিনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। সরাইল উপজেলার রাজাপুর ও কাকরিয়া গ্রামে সবচেয়ে বিশাল ঈদগাহ মাঠ অবস্থিত। বিশাল এলাকা জুড়ে এই ঈদগাহ মাঠের পাশেই অবস্থিত কবরস্থান। দুই গ্রামের মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করেন। কিন্তু এখনে নেই কোনো সবুজ গাছপালা। আগে মাঠে লোকজন গ্রীষ্মের প্রচন্ড রৌদ্দে কাজ করে গাছের ছায়ায় বিশ্রাম নিতো। কিন্তু এখন আর সেই পরিবেশ নেই। নেই সে গাছগুলো। এখন এই ঈদগাহ মাঠে গরু,ছাগল চড়ানো হয়। এমন অবস্থা দেখে রাজাপুর গ্রামের কিছু যুবক এগিয়ে আসেন। তারা সিদ্ধান্ত নেই নিজেদের উদ্যোগেই ঈদগাহ মাঠের আগের সবুজে ঘেরা পরিবেশ ফিরিয়ে আনবে। আর তাই তারা নিজেদের অর্থ দিয়ে কৃষ্ণচূড়া,সেগুন, কড়ই, মেহগনিসহ নানা ধরনের গাছ রোপণ করেন। আর সে গাছগুলো যাতে নষ্ট না হয় এজন্য বাঁশ দিয়ে বেড়া দেওয়ার ব্যবস্থা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com