বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করলেন কাউন্সিলর আরমান

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
শনিবার রাত ৯টা ৭মিনিট। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আরমান আলী তার নিজ কার্যালয়ে একটি সালিশি বৈঠক করছিলেন। ওই সময় তার কার্যালয়ে প্রবেশ করেন সাংবাদিক মো: ফায়সাল হোসেন। তাকে দেখা মাত্রই কাউন্সিলর রেগে যান। বলেন, সাংবাদিক কেন এখানে?
এসময় কাউন্সিলর অশ্লীল ভাষা ব্যবহার করে বলেন, সাংবাদিক নিউজ করে আমার কি ছিড়ে নিবে। সাংবাদিক টাইম নাই। তিনি ফায়সালকে বলেন, সাংবাদিক গিরি…মারাচ্ছো। তুই কথা বলা জানিস? তুই কি লিখবি? আমি কিন্তু কোন সাংবাদিককে ভয় পাই না। যা ইচ্ছা তাই লিখুক। প্রকাশ্যে তার এমন আচরণে লজ্জায় সেখাান থেকে চলে আসনে ফায়সাল।
সাংবাদিক মো: ফায়সাল হোসেন বলেন, আমি মহানগরীর বোয়ালিয়া থানার হাদির মোড় (রাসিক) ২৪নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাউন্সিরলের কার্যালয়ে যাই। সেখানে একটি অনৈতিক ঘটনার সালিশ করছেন কাউন্সিলর আরমান আলি। এসময় আমাকে দেখা মাত্রই কাউন্সিলর আমার সাথে চরম দুর্ব্যবহার ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। আমি কাউন্সিলরের এই রকম ব্যবহারে হতভম্ব হয়ে পড়ি। বলি কাকা আমি একই ওয়ার্ডের লোক।
তিনি আরও বলেন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা প্রাথমিকের গন্ডি পেরোয়নি। তার অতীত পুরো রাজশাহী শহর জানে। তিনি কোন অধিকারে আমাকে অযৌক্তিক ও অন্যায়ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন তা আমার বোধগম্য নয়।
এ ব্যাপারে কাউন্সিলর আরমান আলীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com