মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ‘শাহেনশা’, করোনা ত্রাণে ২ কোটি টাকা দান করলেন অমিতাভ

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদন

অতিমারি রুখতে এ বার সক্রিয় অমিতাভ বচ্চনও। দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’-এ ২ কোটি টাকা দান করলেন তিনি। টুইটে এ কথা জানিয়েছেন রাজধানীর শিখ গুরুদ্বার ব্যবস্থাপক সমিতির সভাপতি মনজিন্দর সিং সিরসা পাশাপাশি, অমিতাভ অক্সিজেন সিলিন্ডারেরও ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন সভাপতি।

এর আগেই এক ঘোষণায় তিনি জানিয়েছিলেন, সোমবার ১০ মে থেকে ৩০০ শয্যা বিশিষ্ট এই সেন্টার চালু হতে চলেছে। যেখানে করোনা রোগীর চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে।ঠিক এই সময়ে অমিতাভের মুক্তহস্ত দানের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
অকালি দলের জাতীয় মুখপাত্র মনজিন্দর আরও জানিয়েছেন, শিখদের এই ভূমিকায় বিগ বি গর্বিত। প্রবীণ অভিনেতা বলেছেন, ‘শিখেরা কিংবদন্তি। তাঁদের এই সেবামূলক কাজকে কুর্নিশ জানাই।’ খবর, ৩০০ শয্যা ছাড়াও এই সেন্টারে অক্সিজেন কনডেন্টার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স থাকবে।

রবিবার টুইটে অমিতাভ একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন। সেখানেও তিনি গোটা বিশ্বকে ভারতের পাশে দাঁড়ানোর আন্তরিক অনুরোধ জানান। ক্লিপিংয়ে তিনি বলেন, ‘ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে। সেই লড়াই অনেকটাই সহজ হবে যদি বিশ্বের নানা প্রান্ত থেকে জরুরি ওষুধপত্র ভারতে এসে পৌঁছোয়।’ তাঁর দাবি, সঠিক চিকিৎসা এবং ওষুধের জোগান থাকলে এই যুদ্ধেও জিতবে তাঁর দেশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com