রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

সিরাজগঞ্জের তাড়াশে চামড়া কিনে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

Reading Time: < 1 minute

সাব্বির মির্জা, তাড়াশ সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশে কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ঈদের দিন থেকে কোরবানির পশু জবাইয়ের পরপরই মৌসুমি ব্যবসায়ীরা একটি বড় গরুর চামড়া তিনশ থেকে পাঁচশ টাকা ও ছাগলের চামড়া ১৫ থেকে ২০ টাকা দরে কিনে থাকেন। কিন্তু গ্রাম থেকে প্রচুর পরিমাণে চামড়া আমদানি হওয়ায় ব্যাপক দরপতন ঘটে।
উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যায় ছাগলের চামড়ার দাম শুধু ১০ টাকা এবং গরুর চামড়ার দাম ১৫০ থেকে ২৫০ টাকায় এসে ঠেকে। চামড়া কেনার পর পাইকাররা আরও কম দাম বলায় মৌসুমি ব্যবসায়ীরা পড়েছেন ব্যাপক লোকসানের মুখে।
বুধবার উপজেলার তাড়াশ পৌর বাজারে ঘুরে দেখা গেছে, চাহিদা না থাকায় এবং চামড়ায় কাটা ও ফাটার অজুহাতে দাম দিচ্ছেন না পাইকাররা।
বিক্রেতাদের অভিযোগ, এক লাখ টাকা মূল্যের গরুর চামড়ার দাম তিনশ টাকাও উঠছে না। মৌসুমি ব্যবসায়ী জহির উদ্দিন বলেন, পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে চামড়া কিনেছি। কিন্তু পাইকাররা এসে সেই চামড়ার দাম অর্ধেকও বলছে না।
চামড়া ব্যবসায়ী খোকন কুমার বলেন, চামড়া কেনার পর লেবার, লবণ ও অন্যান্য খরচ মিলিয়ে আরও ২০০ থেকে ৩০০ টাকা ব্যয় করতে হয়। কিন্তু ন্যূনতম দাম বেঁধে না দেওয়ায় চামড়া কিনে বিপদে পেড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।
চামড়া ব্যবসায়ী আলীম জানান, কসাইদের চামড়া ভালো থাকে, তাই সেগুলোর দামও বেশি দেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের করা চামড়ায় অসংখ্য কাটা থাকে। ফলে ওই চামড়া কোনো কাজে আসে না। আর আমরা তা কিনতেও চাই না। কিন্তু নতুন ব্যবসায়ীরা না জেনেই আন্দাজে যেকোনো চামড়া কেনায় এ সমস্যা তৈরি হয়। চামড়ার দাম কমে যাওয়ায় স্থানীয় মাদরাসা ও এতিমখানাগুলো যে আয় করে থাকে, তাদেরও আয় কমে যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com