বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

সুবর্ণচরে নিন্মমানের সামগ্রী দিয়ে জন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ করা হচ্ছে

Reading Time: < 1 minute

আহসান হাবীব, সুবর্ণচর নোয়াখালী:
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় জন গুরুত্বপূর্ণ পরিস্কার বাজার থেকে পাংখার বাজার হয়ে ছিদ্দিক মেম্বারের দোকান পর্যন্ত ৪কিলোমিটার সড়ক বৃষ্টির মধ্যে নিন্মমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
নিন্মমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ করার কারণে এলাকাবাসী ফুঁসে উঠেছে। সঠিক মানের কাজ না করলে যে কোন সময় পরিস্কার বাজার থেকে পাংখার বাজার সড়ক অবরোধের ঘোষনা দেয় স্থানীয় এলাকাবাসী।
কাজ শুরু করার পর থেকে চার কিলোমিটার সড়ক নিন্ম মানের পাথর, ইট, সুরকি, খোয়া, পিচ এ সড়কে ব্যবহার করা হয়েছে। ঢালাই করা প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কার কাজ দেখে এলাকাবাসী ফুঁসে উঠেছে। তাদের দাবি সঠিক মানের সামগ্রী দিয়ে এ সড়ক সংস্কার করা। সঠিক মানের সামগ্রী দিয়ে সংস্কার করা না হলে তারা সড়ক অবরোধের ঘোষনা দেয়। এলাকাবাসী জানায়, পরিস্কার বাজার থেকে ছিদ্দিক মেম্বারের দোকান পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের চলাচল।
দীর্ঘদিন পর এ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। যে মানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কার করা হচ্ছে এতে করে অল্প সময়ের মধ্যেই সড়কের ইট সুরকি উঠে গিয়ে সড়ক ভেঙ্গে যাবে। ঢালাই কাজে যে পরিমাণ বিটুমিন ব্যবহার করা হচ্ছে অল্প বৃষ্টিতে পানি জমে সড়ক ভেঙ্গে যাবে। ফলে আমাদের চলাচলে সমস্যা সৃষ্টি হবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চার কিলোমিটার সড়কে বৃষ্টি চলাকালীন সময়ে পিচ ঢালাই দেওয়া হচ্ছে। শ্রমিকরা ঢালাই কাজ করছেন। ঢালাই কাজে যে পরিমাণ বিটুমিন ব্যবহার করা উচিত সেই পরিমাণ ব্যবহার হচ্ছে না। তাছাড়া সংস্কার কাজে ব্যবহৃত ইটের সুরকি হাতে নিয়ে চাপ দিলেই গুড়ো হয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর এ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এ সড়ক দিয়ে মানুষ কষ্ট করে চলাচল করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নিন্মমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ করছে। অল্প পরিমাণ বিটুমিন ব্যবহারে সড়কে একটু পানি পেলেই সড়ক ভেঙ্গে যাবে। সঠিক মানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com