বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

“সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে রাজশাহী রেঞ্জ ডিআইজি মতবিনিময় সভা “

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে রাজশাহীর বানেশ্বর বাজার মোড়ে নাগরিক ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বুধবার দুপুর আড়াইটায় পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস) টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম।
মতবিনিময় সভায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসনে কিভাবে ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশি সুষ্ঠু ও সুন্দর করা যায় সে বিষয়ে উপস্থিত নাগরিকগন ও সাংবাদিকগনের মধ্য থেকে অনেকেই মতামত দেন।
ডিআইজি তার বক্তব্যে বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতরকে সামনে রেখে রাজশাহীতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতেও পুলিশ তৎপর রয়েছে। পণ্যবাহীসহ যে কোন গাড়িতে কেউ চাঁদাবাজি বা হয়রানি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কোন সদস্য অনিয়ম ও অপরাধের সাথে জড়িত হলে অনুসন্ধান সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি উপস্থিত সকলকে ট্রাফিক আইন মেনে চলা ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।
রাজশাহীতে কোন অনিয়মের বিষয়ে কেউ তথ্য দিতে চাইলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর পাশাপাশি রেঞ্জ কন্ট্রোল এর ০১৩২০-১২২৪৯৮ নম্বরে তথ্য দেবার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com