বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী  অনিতা চৌধুরীর মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক

Reading Time: < 1 minute

ঢাকা, ১৩ নভেম্বর ২০২২
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী,  অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি।
শোকবার্তায় তিনি বলেন, অনিতা চৌধুরী ছিলেন একজন মানবহিতৈষী, তিনি সবসময় মানুষের কর্মসংস্থান তৈরির মাধ্যমে মানবসম্পদ গড়ার বিষয়ে ভাবতেন।  এছাড়া গরীব ও দুঃখী  মানুষের পাশে দাড়িয়ে তাঁদের সহযোগিতা করতেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ৯০ বছর বয়সী অনিতা চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে আজ রবিবার বেলা সাড়ে ১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ নাতী নাতনী ও অসংখ্য গূণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য অনিতা চৌধুরী স্কয়ার মাতা হিসেবে পরিচিত। তিনি স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও  স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।
মোঃ শোয়াইব
সহকারী পরিচালক (গণসংযোগ), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com