মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

আঁট গাঁজা গাছ সহ দুই মাদক ব্যাবসায়ী পুলিশের হাতে গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম,খুলনা :
খুলনায় ডুমুরিয়ার চুকনগরে মাদক দ্রব্য গাঁজা চাষী ও দুই মাদক কারবারিকে ৮টি কাঁচা গাঁজা গাছসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর সদরের মৃত সুলীন নন্দীর ছেলে প্রভাত নন্দী ওরফে প্রো (৫৩) বাড়ির আঙ্গিনায় দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য গাঁজা গাছের চাষ করে আসছিল বলে আলামত হিসেবে দেখি যায়। বর্তমানে গাঁজা গাছের পাতা ও কান্ডগুলো সেবন উপযোগী হয়ে পড়েছে । যাহা বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো বলে জানা যায়। এমন তথ্যেরভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১২/১৩ ফুট উচ্চতা ৮টি গাঁজা গাছসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। তারা হল- কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের সন্ন্যাস গাছা গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে বহুল আলোচিত কতিথ পুলিশের সোর্স সন্ত্রাসী রফিকুল ইসলাম সরদার (৪৫) ও ডুমুরিয়া উপজেলার চুকনগর সদরের মৃত, সুলীল নন্দীর ছেলে প্রভাত নন্দী ওরফে প্রো। থানা অফিসার ইনচার্জের সার্বিক তত্বাবধানে অভিযান পরিচালনা করেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, এসআই বিকাশ চন্দ্র, এএসআই মোঃ আলমগীর হোসেন সহ পুলিশের চৌকস একটি দল। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান, তারা পেশাদার মাদক উৎপাদন ও কারবারি। পুলিশি অভিযানে বিক্রয় উপযোগী ৮ টি গাঁজা গাছ উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এরিপোট লেখা পর্যন্ত থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com