বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। Reading Time: 2 minutes
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-১) মোঃ নান্নু (৫৬),পিতা- মৃত. আনোয়ার,সাং- দক্ষিণ চর রামচন্দ্রপুর, থানা ও জেলা- পাবনা। ২) মোঃ সেলিম রেজা (৪০), পিতা- মৃত. ইছহাক, সাং- জহিরপুর, থানা ও জেলা- পাবনা। ৩) মোঃ ইকবল (৩২), পিতা- মোঃ সুরুজ ইসলাম, সাং- রাজাপুর, থানা ও জেলা- পাবনা। ৪) মাহফুজ রায়হান (২৮), পিতা- গোলাম মোস্তফা, সাং- মালিগাছা, থানা ও জেলা- পাবনা। ৫) মোঃ আলী (৪০), পিতা- মৃত. আনোয়ার, সাং- আওতাপাড়া, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, পরিদর্শক মোঃ আব্দুর রহিম ও উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান এবং উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি আরও জানান, নভেম্বর ২০২৬ মাসে অদ্যবধি মোট ৫১ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে এবং মাদকবিরোধী এসকল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।