বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ইবিতে জাতীয় শোক দিবস পালিত

Reading Time: 2 minutes

ইবি প্রতিনিধি-
বিনম্র শ্রদ্ধায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।
এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ৮ টি হলের প্রভোস্ট নিজ নিজ হলে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে “মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে” শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে ছিলেন প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল উন্মক্ত করে দেয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও ১৪ আগস্ট দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআনখানি এবং বাদ যোহর দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে দুপুর ৩টায় ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। সভাপতিত্ব করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ট্রেজারার। আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনা করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মোঃ মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com