শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সকাল প্রি-ক্যাডেট স্কুল’ এর ২০২৬ সেশনে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়, বৃত্তি প্রাপ্ত ৪১ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক মডেল টেষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব।
অনুষ্ঠানে সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমানের সভাপতিত্ব ও স্কুলের পরিচালক মহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ আব্দুল মমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছাঃ আকলিমা খাতুন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন, সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল হক শাহীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সাইফ উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী প্রেসকাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মাসুম প্রমূখ।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় টিভির স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম সবুজ, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, প্রথম সকাল’র যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান জীবন, সাংবাদিক মাহফুজুর রহমান ও আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানে ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তানজিম বিনতে আশরাফ, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নুজহাত তাসনীম ও ওমর আলী বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, শুধু পড়ালেখা করে শিক্ষার্থীদের সঠিক মেধা বিকাশ সম্ভব নয়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সটা কালিকুলামের উপর নজর দিতে হবে। সকাল প্রি-ক্যাডেট স্কুল পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের এক্সটা কারিকুলাম নিয়ে কাজ করে জন্যই তাদের ফলাফল সন্তোশজনক হয়। অবিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক বই পড়ার প্রতি জোর না দিয়ে উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলার প্রতি বিশেষ নজর দিতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দুরে রাখতে হবে।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে ফুল, ক্রেষ্ট ও পরীক্ষার উপকরণসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতেই স্কুলের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত বাছের আলী প্রামানিকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com